শিরোনাম
সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

12049

entertainment

প্রকাশিত

০৮ ডিসেম্বর ২০২৫ ২২:৩০

বিনোদন

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল আসছে

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ ২২:৩০

ছবি: সংগৃহিত

বলিউডের দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল ছবি ‘থ্রি ইডিয়টস’–এর ভক্তদের জন্য দারুণ সুখবর-১৫ বছর পর অবশেষে আসছে ছবিটির সিক্যুয়াল। পরিচালক রাজকুমার হিরানি চূড়ান্ত করেছেন সিক্যুয়ালের চিত্রনাট্য, আর ছবির দৃশ্যধারণ শুরু হবে আগামী বছরের দ্বিতীয়ার্ধে।

প্রথম ছবির আইকনিক চরিত্রগুলো- র‍্যাঞ্চো, ফারহান, রাজু এবং পিয়া- ফিরে আসছেন আমির খান, কারিনা কাপুর খান, আর. মাধবন এবং শারমান যোশী।

ছবিটি প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি এবং আমির খান, অর্থাৎ পুরনো ‘ড্রিম টিম’ আবার একসঙ্গে।

সিক্যুয়ালের গল্পটি প্রথম ছবির ধারাবাহিকতা অনুসরণ করবে। ক্লাইম্যাক্সের পর চরিত্ররা যেভাবে আলাদা হয়ে গিয়েছিল, তার প্রায় ১৫ বছর পর থেকে নতুন গল্প শুরু হবে।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে এবং পুরো টিম এটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। গল্পটি প্রথম ছবির মতোই মজার, আবেগময় এবং যথেষ্ট অর্থবহ।’

রাজকুমার হিরানি দীর্ঘদিন ধরে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল নিয়ে ভাবনাচিন্তা করছিলেন। তবে প্রথম ছবির মতো একটি কালজয়ী সিক্যুয়াল বানাতে তিনি সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ মাত্র ২০০ কোটি রুপির ব্যবসা করে ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এবং দ্রুতই এটি একটি কাল্ট ক্ল্যাসিক হিসেবে পরিচিতি লাভ করে।