শিরোনাম
সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

12127

entertainment

প্রকাশিত

১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪

বিনোদন

‘বুলিং যেনো পজিটিভ হয়’

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪

ছবি: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন পর কাজে ফিরেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি চলচ্চিত্রাঙ্গনে একচ্ছত্র আধিপত্য নিয়ে মন্তব্য করেন এবং শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে প্রোডাকশন হাউসের উদাসীনতা প্রসঙ্গে কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, ‘আজকে আমরা এমকে প্রোডাকশনকে ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধু শাকিব খান সিনেমা ছাড়া কোনো প্রোডাকশন হাউস কাজ করতে আগ্রহ দেখায়নি। যেহেতু চিত্রটা এমন, সেটাকে ইনস্পায়ার করার দায়িত্ব আমাদের প্রত্যেকের।’

তিনি আরও বলেন, ‘একপেশে চিত্র চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, ঠিক তেমনই প্রোডাকশন হাউসেরও।’

অভিনেত্রী প্রেরণামূলক সামাজিক বার্তার উপরও গুরুত্ব দেন। তিনি বলেন, ‘আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব দর্শকের কাছে পৌঁছালে আগ্রহ বাড়ে। সেই কাজটি আপনারা করবেন।’

সামাজিক মাধ্যমে ট্রলিং-বুলিংয়ের বিষয়েও তিনি মন্তব্য করেন।

অপু বিশ্বাস বলেন, `আমাকে নিয়ে অবশ্যই বুলিং করবেন, কিন্তু সেটি যেন পজিটিভ বুলিং হয়। বুলিং থেকে আমরা শিখতে পারি এবং কাজে সামনে এগিয়ে যেতে পারি।’

এবারের সংবাদ সম্মেলনে অপু বিশ্বাসের এই মন্তব্য ঢালিউডে নতুন দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।