শিরোনাম
সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

12166

entertainment

প্রকাশিত

১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪০

বিনোদন

মেসির সফর ঘিরে কলকাতায় তুলকালাম, আয়োজক প্রধান আটক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪০

ছবি: সংগৃহিত।

লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে কলকাতায় চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুব ভারতী স্টেডিয়ামে (সল্টলেক স্টেডিয়াম) ল্যাপ অব অনার নেওয়ার কথা থাকলেও তা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা।

মেসিকে ঠিকভাবে দেখতে না পেয়ে দর্শকদের একাংশ গ্যালারিতে ভাঙচুর চালান এবং অনেকে মাঠে নেমে আসেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তাজনিত কারণে দ্রুত মাঠ ছেড়ে চলে যান মেসি। এ ঘটনায় বাতিল করা হয় নির্ধারিত প্রদর্শনী ম্যাচও।

ঘটনার পর কলকাতা পুলিশ আয়োজক কমিটির প্রধান শতদ্রু দত্তকে আটক করেছে। মেসি ও লুইস সুয়ারেজদের কলকাতা বিমানবন্দরে বিদায় জানাতে গিয়েছিলেন তিনি। মেসির বহর হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার পরই তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শতদ্রু দত্তকে আটকের পর কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তদন্তের জন্য সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। আয়োজকদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। যে টিকিট বিক্রি হয়েছে, তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ডিজি আরও বলেন, ‘মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। প্রধান আয়োজককে আটক করা হয়েছে। দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গ্যালারিতে ভাঙচুর, ব্যারিকেড ভাঙা ও মাঠে দর্শকদের ঢুকে পড়ার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা ও আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা চলছে।