শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

12467

tourism

প্রকাশিত

২৩ ডিসেম্বর ২০২৫ ২২:২৬

পর্যটন

ভিসার শর্ত শিথিল করলো চীন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:২৬

ছবি: বাংলাদেশে চীনা দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য কিছু শর্ত শিথিল করেছে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার শর্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে ছাড় দেওয়া হচ্ছে।

তবে ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ আবশ্যক থাকবে। এই ক্যাটাগরির আবেদনকারীরা চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হলে ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হবে।

দূতাবাসের এ সিদ্ধান্তের ফলে স্বল্পমেয়াদি ভিসার প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।