শিরোনাম
সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

12723

entertainment

প্রকাশিত

০১ জানুয়ারী ২০২৬ ২১:০৬

বিনোদন

শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ২১:০৬

ছবি: শাহরুখ খান।

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই ঘটনায় রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার বিষয়টি কেন্দ্র করে সরাসরি আক্রমণ করেছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম। তিনি শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইপিএলে মোস্তাফিজকে কিনে কেকেআরের কর্ণধার শাহরুখ খানের ওপর ক্ষুব্ধ সংগীত সোম বলেন, ‘মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না- এটি আমার প্রতিজ্ঞা।’

সংগীত সোম আরও অভিযোগ করেছেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কাজ করছেন। তিনি বলেন, ‘আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মোস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাশত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।’

সংগীত সোম বলেন, “শাহরুখ খানের মতো ‘গাদ্দারদের’ এ বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত।”

তিনি দাবি করেন, আদতে শাহরুখ দেশদ্রোহিতা করছেন, অথচ দেশের মানুষের ভালোবাসার কারণে আজ তিনি এ অবস্থানে পৌঁছেছেন।