শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

12820

sylhet

প্রকাশিত

০৫ জানুয়ারী ২০২৬ ১৯:৪২

সিলেট

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জগন্নাথপুর যুবদলের দোয়া মাহফিল 

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ১৯:৪২

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (৪ জানুয়ারি) বাদ মাগরিব জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের জন্য এবং দেশবাসীসহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি পরিবারের সকল নেতাকর্মীর কল্যাণ কামনায় দোয়া করা হয়। এছাড়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য সাবেক যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের জন্য দোয়া করা হয়, যেন তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আছকির আলী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, রাসেল বক্স ও জাকির হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. লিটন মিয়া, যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ, তারেক মিয়া ও আবুল হোসেন রাব্বি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হামজা মিয়া, উপজেলা ও পৌর যুবদলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর সদর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসাইন জামী।