শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

12850

weather

প্রকাশিত

০৬ জানুয়ারী ২০২৬ ২০:১৬

আবহাওয়া

কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬ ২০:১৬

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। জানুয়ারি মাসে এটি কলকাতার শীতের সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের ভাষ্য, অতীতে এমন তীব্র শীত কলকাতা দেখেনি। গত ১৩ বছরের মধ্যে এটিই সবচেয়ে শীতল জানুয়ারি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পরে ২০১৩ সালের ৯ জানুয়ারি তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। এরপর চলতি বছর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গেও শীতের তীব্রতা বেড়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে শীতল জেলা বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই দাপট অব্যাহত থাকবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর পরবর্তী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।