শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

12924

sylhet

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ১৩:১৮

সিলেট

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে : উপদেষ্টা আদিলুর রহমান

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৩:১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি জানান, ভোটাররা পরিবার-পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তার মতে, এই নির্বাচন বাংলাদেশের আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে ভূমিকা রাখবে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সেখানে বিদ্যমান সমস্যা পর্যবেক্ষণ করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। সবকিছু মিলিয়ে এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।