https://www.emjanews.com/

16641

sylhet

প্রকাশিত

২৪ জুন ২০২৬ ২২:৩৬

সিলেট

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ২২:৩৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিম চদ্র বনিক এর সঞ্চালনায় সভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, জেলার উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় সুনামগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন উপজেলা'র নির্বাহী কর্মকর্তাগণ ও  জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে। জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।