https://www.emjanews.com/

16642

surplus

প্রকাশিত

২৪ জুন ২০২৬ ২২:৪২

অন্যান্য

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ২২:৪২

ছবি: সংগৃহীত

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী টাউন সেন্টার হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজের পরিচালনায় এবং মো. আফজাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মো. সানাউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ. মাসুদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আকরাম হোসেন, সহ-সভাপতি এম এ সবুর, রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নূর, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর, মুন্না চৌধুরী, কবি নূর মোহাম্মদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিউর রহমান এবং তার পিতার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সানাউল্লাহ বলেন, `সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার পাশাপাশি অসহায়, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটিকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগে আমার সহযোগিতা সবসময় থাকবে।'

বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রম করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে কেক কেটে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।