শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

12999

sylhet

প্রকাশিত

১২ জানুয়ারী ২০২৬ ১৯:৪১

সিলেট

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রে ফ তা র, ২০ বস্তা ভারতীয় জিরা জব্দ 

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১৯:৪১

ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতারসহ ২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ীসহ আরো ২ চোরকারবারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী কুড়ারবাজার ইউনিয়নের খসিরবন্দ হাতিটিলা এলাকার সফর উদ্দিনের ছেলে রাসেল মিয়া। এসআই (নিরস্ত্র) হোসাইন মিয়া, এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ মুজাম্মেল হক, এএসআই মোহাম্মদ রিপন মিয়া, এএসআই (নিরস্ত্র) আবুল হাসনাত সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।

এদিকে পৃথক অভিযানে ২০ বস্তা ভারতীয় জিরা ও পিকআপ গাড়ীসহ আরো দুই চোরাকারবারী শাহপরান থানার তিলেপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুর রহিম (২৮) ও খাদিমনগর এলাকার পুরাণবাড়ির ছালেক মিয়ার ছেলে কবির আহমদ (১৯)-কে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদেরকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।