শিরোনাম
সিলেটে মাজারে এবার ৮৮ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: সিলেটে শফিকুর রহমান সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু সিলেটে উপবৃত্তির কথা বলে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, আট/ক এক ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড়ের শঙ্কা, পাকা ধান কাটার পরামর্শ সিলেটে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা ২০০ দুর্ঘটনা থামছে না সিলেটে, ৯ মাসে প্রাণ গেলো ২৮৮ জনের

https://www.emjanews.com/

19913

sylhet

প্রকাশিত

২৪ অক্টোবর ২০২৬ ১৯:৩৬

সিলেট

মৌলভীবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৩৬

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকায় জানালা দিয়ে বের হওয়ার সময় ওই নারী নিচে পড়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাঁর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার ‘আরজু ভিলা’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। ভবনটি লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভবনের চারতলা থেকে হঠাৎ এক নারী নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বাসার লোকজন বাইরে থাকা অবস্থায় ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দের বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা ফোনে জানালে তাঁরা দ্রুত ফিরে আসেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপের মাধ্যমে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ফ্ল্যাটে আসবাবপত্রও ছিল।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই নারীর সঙ্গে থাকা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।