শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13273

jobs

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ২১:২৯

চাকুরী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: মৌখিক পরীক্ষার সময়সূচি অনিশ্চিত

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ২১:২৯

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ধাপে উত্তীর্ণ ৬৯,২৬৫ জন প্রার্থী এখন মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। তবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মৌখিক পরীক্ষার সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচনের কারণে জেলা প্রশাসনের ব্যস্ততার কারণে মৌখিক পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান বলেন, `মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।'

মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের মতামত নেওয়া হবে।

উল্লেখ্য, দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) শর্তসাপেক্ষে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।