ছবি: সংগৃহীত
প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা কর্মস্থল পরিবর্তিত হলে সংশ্লিষ্ট দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। যোগদানপত্র জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি বা ইমেইলে জমা দিতে হবে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্ন তথ্য প্রমাণিত হলে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করা হতে পারে।
বর্তমানে দেশে ২৮৫ জন অতিরিক্ত সচিব রয়েছেন। নতুন ১১৮ জনের পদোন্নতি শেষে মোট অতিরিক্ত সচিবের সংখ্যা বেড়ে ৪০৩ জন হয়েছে। তবে স্থায়ী পদ ২১২টি থাকায় অধিকাংশ কর্মকর্তা পূর্বের কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
