শিরোনাম
সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী দ্বিতীয় সারির দল নিয়েই ২৬ রানে জিতল নিউজিল্যান্ড সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’

https://www.emjanews.com/

15031

sylhet

প্রকাশিত

১৭ এপ্রিল ২০২৬ ১৮:৪৫

সিলেট

জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:৪৫

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত প্রায় ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের এয়ারপোর্ট থানার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, জাফলং এলাকায় একটি কূপে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন সুরমান আহমদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনভর তল্লাশি চালানো হয়। অবশেষে রাত ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মী ও জনসাধারণের সহযোগিতায় একটি কূপের ভেতর থেকে দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে আটক করে পুলিশ।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করি। পরে তার জবানবন্দি অনুযায়ী স্থানীয়দের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুইজনকে আটক করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।