https://www.emjanews.com/

13410

economics

প্রকাশিত

২৯ জানুয়ারী ২০২৬ ২১:১৯

অর্থনীতি

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ২১:১৯

ছবি: সংগৃহীত

দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাংলাদেশ অবশেষে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে। আন্তর্জাতিক আদালতের নির্দেশে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে ৪২ কোটি মার্কিন ডলার বাংলাদেশকে দিতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই অর্থ প্রদানের নির্দেশনা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম জানান, ‘বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ না মিললেও ৪.২০ কোটি মার্কিন ডলার পেয়েছি। দাবি ছিল ১০০ কোটি ডলার।’ তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে।

২০০৩ সালের ১৬ অক্টোবর কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রের কাজ দেওয়া হয়েছিল। চুক্তির মাত্র ৫ দিনের মাথায় নাইকো প্রতিষ্ঠান বাংলাদেশের ভাইস প্রেসিডেন্টের অনুকূলে ৪০ লাখ কানাডিয়ান ডলার ছাড় শুরু করে। এরপর অভাবনীয় দুর্নীতির কারণে জাতীয় সম্পদের অন্যতম উৎস টেংরাটিলা গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়।

২০০৫ সালের ৭ জানুয়ারি এবং ২৪ জুন গ্যাসক্ষেত্রে দুটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। এর ফলে গ্যাসক্ষেত্রের মজুদ পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়।

বিশ্লেষকদের মতে, দুর্নীতির কারণে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ফলে বাংলাদেশকে দীর্ঘ সময় গ্যাস সংকট ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।