শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13556

national

প্রকাশিত

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৩০

আপডেট

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৪৩

জাতীয়

নির্বাচনে সক্রিয় প্রতারক চক্র : যে ২ নাম্বারের ফোন ধরলেই বিপদ!

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এ জন্য তাদের তাদের ফোনকলে সাড়া না দিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

তাতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি প্রদানের কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৮ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে। 

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো– আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এজন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। 

নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে।