সিলেট-৪ আসনে উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন তারেক রহমান: আরিফুল হক চৌধুরী
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৪৯
ছবি: ইমজা নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পাথর কোয়ারী খুলে দেয়া। ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সংলগ্ন পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ওই অঞ্চলের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। আধুনিক বা যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন পরিবেশের ক্ষতি করে। পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারী দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষা করে কেবল সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে।
তিনি বলেন, কোয়ারিগুলো বন্ধ থাকায় পাথর শ্রমিক, ট্রাক চালক ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে বড় ধরণের ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি চালু হলে কয়েক লাখ মানুষের জীবিকার ও কর্ম সংস্থানের সুযোগ হবে। কোয়ারি বন্ধ থাকার ফলে একদিকে যেমন মানুষ বেকার হচ্ছে, অন্যদিকে নির্মাণ কাজের জন্য বাইরে থেকে পাথর আমদানিতে বিপুল অর্থ বাইরে চলে যাচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই, ৬নং দক্ষিণ রনিখাই, ২নং পূর্ব ইসলামপুর ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আমাকে সিলেট-৪ আসনে মানুষের সেবা করার জন্য পাঠিয়েছে। আমি আসার পূর্বে দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দেখা করে এসেছি, তিনি কথা দিয়েছেন সিলেট-৪ আসনে উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবেন। এখন আপনাদের কাজ হলো ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করে আমাকে সংসদে পাঠিয়ে এলাকার সার্বিক উন্নয়নের পথকে এগিয়ে নেয়া।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, দীর্ঘ ১৮ বছর পর ভোটের সুযোগ পাচ্ছে মানুষ। পরিবেশ-নিরাপদ ব্যবস্থা করে ভোটারদের কেন্দ্রে আনতে হবে। সিলেটে ভোটের এমন পরিবেশ তৈরী করতে হবে সারা বাংলাদেশে যে দৃষ্টান্ত হয়ে থাকে। আসুন হানাহানি-হিংসা পরিহার করে সুন্দর সমাজ-দেশ গড়ি।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি নেতা ফয়ছল চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহামান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী-বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো: নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, এডভোকেট কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আতাউর রহমান,
উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, উপজেলা তাঁতীদলের তাজ উদ্দিন আহমদ, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, কোম্পানীগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, উত্তর রনিখাই ইউনিয়নের সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি অফিক মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
