শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13575

sylhet

প্রকাশিত

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫৪

আপডেট

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫৫

সিলেট

সিলেটে অন্ধকারে ঢিল ছোড়া নিয়ে ৫ গ্রামের সং ঘ র্ষ : রাতভর উত্তেজনা

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫৪

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় অন্ধকারে ঢিল ছোড়াকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা উত্তেজনার সময় ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে নির্বাচনী মিছিল ও পথসভা চলাকালে কুমারগাঁও ও সাহেবেরগাঁও এলাকার দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মিটমাট করতে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বৈঠকে বসলে অন্ধকার থেকে পরপর দুইটি ঢিল ছোড়া হয়। এর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জানান, অন্ধকারে ছোড়া ঢিল এসে পাশে দাঁড়ানো সিটিএসবির এক সদস্যের বাম চোখে লাগলে তিনি আহত হন। পাশাপাশি সংঘর্ষে আহত হয়ে গ্রামবাসীদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে শুনেছি, তাদের মধ্যে দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।