শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13622

sylhet

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১২

সিলেট

দেশে চাঁ*দা*বা*জি বন্ধ করে দেওয়া হবে : হবিগঞ্জে আমীরে জামায়াত

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১২

রাজনীতিকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহারের কঠোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের কাছে রাজনীতি কোনো পেশা নয়, বরং এটি একটি দায়িত্ব ও আমানত। তিনি বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে, তাদের হাত ধরেই মূলত দুর্নীতি ও চাঁদাবাজির বিস্তার ঘটেছে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হবে এবং ব্যবসায়ীদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শনিবার ৭ ফেব্রুয়ারি সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ব্যবসায়ীরা যেন কোনো ধরনের আতঙ্ক বা দুশ্চিন্তা ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং শান্তিতে ঘুমাতে যেতে পারেন, সে ধরনের পরিবেশ সৃষ্টি করা হবে। এই প্রতিশ্রুতি তিনি হবিগঞ্জবাসীর উদ্দেশে ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে একটি ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে এবং বিচার ব্যবস্থা কোনোভাবেই অর্থের কাছে বিক্রি হবে না। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছে, তবে জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের সম্পদ যারা লুণ্ঠন করছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যারা সন্ত্রাসবাদের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিতে চান, তাদের ইনসাফ কায়েমের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা চরিত্র হননের নোংরা রাজনীতিতে জড়াবেন না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যদের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।

হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আয়োজিত এই জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল ছিল জনাকীর্ণ।