শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13636

sylhet

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:২০

আপডেট

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:২১

সিলেট

আইডি হ্যাক করে আমার চরিত্র হ-র-ণ করা হয়েছে : সিলেটে ডা. শফিক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:২০

মা-বোনদের ইজ্জতের পক্ষে শক্ত অবস্থান নেওয়ায় এক্স একাউন্ট হ্যাক করে চরিত্র হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসাথে তিনি দেশের প্রচলিত রাজনৈতিক প্রথা ভেঙে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন তুলে ধরেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই শেষ নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান তার বিরুদ্ধে হওয়া সাইবার হামলার বিষয়ে খোলামেলা আলোচনা করেন। 

তিনি বলেন, আমি মা-বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি এবং শক্ত গলায় কথা বলি, ঠিক এই কারণেই আমার আইডি হ্যাক করা হয়েছে। এরপর চোর ধরা পড়েছে, তারপরও তারা বড় গলায় কথা বলে। হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হরণ করা হয়েছে। তবে আমি সবর করলাম এবং তোমাদেরকে মাফ করে দিলাম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব কথা বলায় তারা আমার দিকে মিসাইল ছুড়ে দিচ্ছে। তারা জানে না, আধুনিক বিশ্বে মিসাইল ছুড়লে পাল্টা মিসাইল খেতে হয়।

দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ডাক দিয়ে জামায়াত আমির বলেন, আগামীতে কেবল রাজার ছেলে রাজা হবে, রাজার মেয়ে রাণী হবে- সেই ধারার রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই একজন শ্রমিক ভাইয়ের, এমনকি একজন চা বাগানের শ্রমিকের সন্তানের যদি মেধা থাকে, তাহলে সে-ই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।

নিজেকে সিলেটের সন্তান হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা তো অতীতে অনেককে সুযোগ দিয়েছেন। একবার আমাদেরকে সুযোগ দেন। আমরা কথা দিচ্ছি আপনাদের মালিক বনবো না, আমরা আপনাদের পাহারা দিবো এবং চৌকিদারের কাজ করবো ইনশাআল্লাহ। শনিবারের এই জনসভায় জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।