শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13638

surplus

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৪১

অন্যান্য

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকায় নির্বাচনের সাফল্য: প্রধান তথ্য কর্মকর্তা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৪১

ছবি: পিআইডি, সিলেট।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণস্বরূপ। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক পথ দেখায়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, তথ্য অধিদপ্তর নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ উপলক্ষে সচেতনতামূলক বিভিন্ন ক্লিপ, টিভিসি, স্ক্রল, জিঙ্গেল, পোস্টার ও লিফলেট প্রচার করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। 

তিনি আরও বলেন, গণভোট নিয়ে তরুণরা অত্যন্ত উৎসাহিত। এই উৎসাহকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে গ্রামীণ জনগণ ও নারীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।

গণভোট কী, কেন এবং কীভাবে ভোট দিতে হবে- এসব বিষয়ে জনগণের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সুবিধা ও আচরণবিধি সহজ ভাষায় জনগণের কাছে তুলে ধরতে হবে।

কর্মশালায় উপপ্রধান তথ্য কর্মকর্তা হাসেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য কর্মকর্তা নাসরীন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ্দীন।

এ সময় সিনিয়র তথ্য কর্মকর্তা কে. এম. খালেদ বিন জামান ও তাহমিনা আক্তার, তথ্য কর্মকর্তা বিথী আক্তার এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান উপস্থিত ছিলেন।

কর্মশালায় জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনসংক্রান্ত তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।