শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13648

entertainment

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪২

বিনোদন

মুক্তির আগেই রেকর্ড গড়ল যশের ‘টক্সিক’

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪২

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ। তার নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আয়ের নতুন রেকর্ড গড়েছে। আগামী মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এর আগেই তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে, যা এখন পর্যন্ত কোনো তেলুগু সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ।

ছবিটির তেলুগু রাইটস কিনেছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক দিল রাজু ভারতীয় গণমাধ্যমকে জানান, “`কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তার পরবর্তী সিনেমার অপেক্ষায় ছিলেন। তাই ‘টক্সিক’ নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহ তুঙ্গে।”

গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে প্রকাশিত টিজারের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা বেড়ে যায়।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত এ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।

সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও নির্মাতা গীতু মোহনদাস।

এ ছাড়া ছবিটির অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত। ফলে সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’।