https://www.emjanews.com/

14903

entertainment

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ২০:৪৯

বিনোদন

যুক্তরাষ্ট্রের ৭ শহরে ‘দম’

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ২০:৪৯

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানো সিনেমা দম এবার যুক্তরাষ্ট্রের সাতটি শহরে মুক্তি পেয়েছে।

রেদওয়ান রনি নির্মিত এই চলচ্চিত্রে আফরান নিশো-এর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি-এর কুইন্স, লস অ্যাঞ্জেলেস-এর নর্থ হলিউড ও মনিরো ভ্যালি, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার চিনো হিলস, অ্যারিজোনা-এর টেম্পি ও চ্যান্ডলার এবং কলোরাডো-এর বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ জানান, শুরুতে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তির পরিকল্পনা থাকলেও আগাম সাড়া পাওয়ায় আরও পাঁচটি শহর যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, `আমরা ‘দম’ নিয়ে ক্যাম্পেইন করে খুব ভালো সাড়া পেয়েছি। রিলিজের আগেই অ্যাডভান্স টিকিট বিক্রিও আশাব্যঞ্জক।'

আগামী ১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান ও আটলান্টাসহ আরও বিভিন্ন স্টেটে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

এদিকে দেশে টানা চতুর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর এবং মো. সাইফুল্লাহ রিয়াদ।