শিরোনাম
সুনামগঞ্জ-২: দল নয়, ব্যক্তি ইমেজেই নির্ভর করছে ভোট ভোটে মুখ খুলে পরিচয় নিশ্চিত করাকে শরিয়তসম্মত বলছেন আলেমরা ভোট দিতে পারছেন না সিলেটের গণমাধ্যমকর্মীরা ১৪১ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, চারজনকে পুনর্বহাল উদ্ধার হয়নি লুটের অস্ত্র, সিলেটে উৎকন্ঠায় ভোটের উৎসব সিলেটে ভোট প্রদান ও চলাচল নিয়ে বিশেষ নির্দেশনা জারি আকাশে ড্রোন, মাটিতে ডগ স্কোয়াড: সিলেটে নজিরবিহীন নিরাপত্তা সিলেট ছাড়ছেন, আসছেন ভোটাররা: ট্রেনের ছাদেও মানুষের ঢল দেশে ৪০ শতাংশের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

https://www.emjanews.com/

13729

sylhet

প্রকাশিত

১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৯

সিলেট

কমলগঞ্জ

চা বাগান থেকে যুবকের হাত-পা বাঁধা র'ক্তাক্ত ম'রদেহ উ দ্ধা র

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৯

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারা চা বাগান থেকে রতন শুভ কর (২৮) নামে এক যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি ) সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় বাগানের বড় লাইন সেকশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিহত রতন শুভ কর ওই বাগানের চা শ্রমিক শুকতা শুভকরের ছেলে। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় বাগান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় চা শ্রমিকরা বড় লাইন সেকশনে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চা শ্রমিক জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রতন শুভ করকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের বড় ভাই লক্ষীন ধর বলেন, `গতকাল রাত থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে খবর পাই বড় লাইন এলাকায় তার হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে আমরা তার মরদেহ শনাক্ত করি। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না।'

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।