https://www.emjanews.com/

13786

national

প্রকাশিত

১৩ ফেব্রুয়ারী ২০২৬ ০০:২৩

জাতীয়

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বিজয়ী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ০০:২৩

ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ১০৮টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ৫৭ হাজার ৯২ ভোট পেয়েছেন মির্জা আব্বাস।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এ ছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।