শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13776

national

প্রকাশিত

১২ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৫৮

আপডেট

১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:১৯

জাতীয়

কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৫৮

ছবি: হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

ইউএনও রাকিবুল ইসলাম জানান, দেবিদ্বার আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং সবগুলো কেন্দ্রেই হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন। তিনি বলেন, ‘আমরা সব কেন্দ্রের ফলাফল একত্রিত করছি। তবে প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

এ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। ভোটগ্রহণের দিন বিকেল ৫টার দিকে জসীম উদ্দিন ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

দেবিদ্বার আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সব কেন্দ্রের ফলাফল চূড়ান্তভাবে সংকলনের পর রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।