https://www.emjanews.com/

13974

sylhet

প্রকাশিত

২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:১৪

সিলেট

সিলেটে পুলিশের দুই উর্ধ্বতন কর্মকর্তার বদলি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দুই উপ-পুলিশ কমিশনারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এসএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা পাওয়া দুই কর্মকর্তা হলেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আহমদ মাঈনুল হাসান এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আলম। বদলির কারণে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি দায়িত্ব পালনকালে দুই কর্মকর্তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাদের সফলতা কামনা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আফজাল হোসেনসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।