শিরোনাম
ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল পিছু হটলো মার্কিন রণতরী: ইরানের দাবি ফেব্রুয়ারিতে দেশে ৪৮৮ দু'র্ঘটনায় প্রাণহা'নি ৪৭৭ ফিলিং স্টেশনে তেল বিক্রিতে সীমা বেঁধে দিল বিপিসি সিলেটে ছি’নতাই রোধে দ্রুত ব্যবস্থা নিন: আইনশৃঙ্খলা বাহিনীকে খন্দকার মুক্তাদির শিশু যৌন নি'পী'ড়নের অভি'যোগ: মালয়েশিয়ায় গ্রে'ফতার বাংলাদেশিকে নিয়ে গেল এফবিআই সিলেটের সাগরদীঘিরপাড়ে প্রকাশ্যে ছিনতাই ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

https://www.emjanews.com/

14211

sylhet

প্রকাশিত

০৬ মার্চ ২০২৬ ২২:১০

সিলেট

চুনারুঘাটে কমলাভর্তি ট্রাক আটকে চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ২২:১০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিএনপির এক নেতার কমলাভর্তি দুটি ট্রাক আটকে ৭০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগকারী মো. আকরাম হোসেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সদস্য। বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি চুনারুঘাট থানায় এ অভিযোগ দেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ভারত থেকে আমদানি করা প্রায় ১০ মেট্রিক টন কমলা দুটি ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন আকরাম হোসেন। এ সময় গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় বাল্লাগামী সড়কের সবুজ মিয়ার বাড়ির সামনে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়াসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ট্রাক দুটি আটকান।

তারা নিজেদের ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মালামাল নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেন। পরে ৭০ হাজার টাকা দিলে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আকরাম হোসেন বলেন, বাল্লা শুল্ক স্টেশন দিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে বৈধভাবে এসব কমলা আমদানি করা হয়েছে। আমদানি করা পণ্যের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরও অভিযোগ করেন, টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়। পরিস্থিতির চাপে পড়ে তিনি ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন।

এ বিষয়ে অভিযুক্ত গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মাসুক মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান (রিয়াদ) বলেন, অভিযোগকারী ও অভিযুক্তরা একই এলাকার হওয়ায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।