শিরোনাম
ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল পিছু হটলো মার্কিন রণতরী: ইরানের দাবি ফেব্রুয়ারিতে দেশে ৪৮৮ দু'র্ঘটনায় প্রাণহা'নি ৪৭৭ ফিলিং স্টেশনে তেল বিক্রিতে সীমা বেঁধে দিল বিপিসি সিলেটে ছি’নতাই রোধে দ্রুত ব্যবস্থা নিন: আইনশৃঙ্খলা বাহিনীকে খন্দকার মুক্তাদির শিশু যৌন নি'পী'ড়নের অভি'যোগ: মালয়েশিয়ায় গ্রে'ফতার বাংলাদেশিকে নিয়ে গেল এফবিআই সিলেটের সাগরদীঘিরপাড়ে প্রকাশ্যে ছিনতাই ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

https://www.emjanews.com/

14200

sylhet

প্রকাশিত

০৬ মার্চ ২০২৬ ১৩:৪৯

আপডেট

০৬ মার্চ ২০২৬ ১৩:৫৩

সিলেট

পুলিশ নির্বকার

সিলেটের সাগরদীঘিরপাড়ে প্রকাশ্যে ছিনতাই

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ১৩:৪৯

ছবি: ইমজা নিউজ

সিলেট নগরীতে আবারও প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় এক কলেজ শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, হেঁটে যাওয়া এক নারীকে একটি পালসার মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি ঘিরে ধরে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল ও ব্যাগ নিতে না পারলেও নারীর হাতঘড়ি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকালে ঘটনাটি ঘটলেও রাত তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি ও ওসি তদন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সকালে ভুক্তভোগীর সঙ্গে কথা বলা হবে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরার ফুটেজও যাচাই করা হচ্ছে; কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

দিনদুপুরে এমন ঘটনায় নগরীর নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ কিনা; এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত দুই মাসে সিলেট নগরীতে প্রকাশ্যে আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে ২৩ ফেব্রুয়ারি সিলেটের হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেল প্রথমে অটোরিকশার গতিরোধ করে। পরে আরও দুটি মোটরসাইকেল সেখানে এসে যোগ দেয়। একটি মোটরসাইকেল থেকে নেমে এক যুবক অটোরিকশায় বসা এক নারীর ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেয়। কিছুক্ষণ টানাটানির পর ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় তারা।

পরে জানা যায়, ওই তরুণী একটি ব্যাংক থেকে টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তার ব্যাগে নগদ ১৫ হাজার টাকা, কয়েকটি ব্যাংকের চেক বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এ ঘটনায় তিনি সিলেটের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনার পর ছিনতাইকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ কারণে বিমানবন্দর থানার তৎকালীন ওসি মোবাশ্বিরকে প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত ১২টার দিকে চৌহাট্টা পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, পুলিশের কড়া নজরদারির মধ্যেও মাঝে মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তারা বর্তমানে শহরের বাইরে বিভিন্ন স্থানে অবস্থান করছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গত ১০ দিনে ২৫ জন এবং গত ১০ মাসে প্রায় আড়াই শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে পুলিশ কমিশনারের এমন বক্তব্যের মাত্র তিন দিনের মাথায় হাউজিং এস্টেট এলাকার কাছেই সাগরদিঘীর পাড়ে কলেজ শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হওয়ায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে।