শিরোনাম
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সদস্য হলেন খন্দকার মুক্তাদির সিলেটে আলোচিত ফাহিম হ/ত্যাকান্ডে গ্রে*ফ/তার রনি সিলেট বিভাগের যে ২ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ড, কারা পাবেন? আরো বাড়লো ঈদের ছুটি সিলেটসহ সারাদেশে খোলা বাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধে নির্দেশ রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো কুয়েত

https://www.emjanews.com/

14194

surplus

প্রকাশিত

০৫ মার্চ ২০২৬ ২০:৩৪

অন্যান্য

শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ২০:৩৪

ছবি: ড. আ ন ম এহছানুল হক মিলন।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে র‍্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পরিচালনা ব্যবস্থা এবং ফলাফলের মতো সুনির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে এই র‍্যাংকিং নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ তথ্য জানান।

সভায় মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন চালু করেছিলেন। একই সঙ্গে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে অডিট ব্যবস্থার সূচনা করেন, যা শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতার একটি শক্ত ভিত তৈরি করেছিল।

শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, `শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম পবিত্র দায়িত্ব হলো তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা। কর্মকর্তাদের অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে হবে।'

বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি সরকারি দপ্তরগুলোকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়ে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কর্মকর্তাদের বিদ্যুৎ ব্যবহারে সংযমী হতে হবে। পাশাপাশি অফিসিয়াল কার্যক্রমে গাড়ি শেয়ারিং করার আহ্বান জানান তিনি।

এছাড়া অফিসে এসি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

সভায় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।