শিরোনাম
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সদস্য হলেন খন্দকার মুক্তাদির সিলেটে আলোচিত ফাহিম হ/ত্যাকান্ডে গ্রে*ফ/তার রনি সিলেট বিভাগের যে ২ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ড, কারা পাবেন? আরো বাড়লো ঈদের ছুটি সিলেটসহ সারাদেশে খোলা বাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধে নির্দেশ রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো কুয়েত

https://www.emjanews.com/

14199

sylhet

প্রকাশিত

০৫ মার্চ ২০২৬ ২১:২৫

সিলেট

জগন্নাথপুরে খড়ের ঘর আগুনে পুড়ে ছাঁই

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ২১:২৫

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে খড়ের ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও ঘরের মালিক সুত্রে জানাযায়, বুধবার (৪ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে ১২ ঘটিকার সময় সমাজসেবক সুহেল আহমদ তালুকদার এর বাড়ীর খড়ের ঘরে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে আশ-পাশের লোকজন এর শোরচিৎকারে এই বাড়ীর লোকজন ঘর থেকে বেড়িয়ে দেখতে পান তাদের খড়ের ঘরে আগুন জ্বলছে। এই পরিবার এর লোকজন আশপাশের লোকজন এর সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করেন। ততক্ষণে এই ঘরে রক্ষিত গো-খাদ্য খড় ও ঘরের অনেকাংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এই দুর্ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (৫ মার্চ)  ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।

এ বিষয়ে ঘরের মালিক সুহেল আহমদ তালুকদার বলেন, ‘ঘটনার সময় আমি সিলেটে ছিলাম। ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে বাড়ীতে এসে দেখি খড় সহ ঘরের অনেকাংশ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে না আসলে আমার পুড়ো বাড়ীই আগুনে পুড়ে যেত।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যই আমার ঘরে আগুন লাগলো হয়েছে। আমি প্রশাসনের শরণাপন্ন হবো।’

এই বিষয়ে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন আগুন লাগার খবর পেয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।