শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

14296

surplus

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ২০:০৩

অন্যান্য

কুয়েত ভিসা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ২০:০৩

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট ভিসার মেয়াদ ও অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা বর্ধিত করেছে। এ বিষয়ে একটি স্পষ্টিকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এসএম সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সম্প্রসারণ ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এ জন্য রেসিডেন্সি বিভাগে যাওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় এই বর্ধিত মেয়াদের জন্য কোনো নির্ধারিত ফি দিতে হবে না এবং এ কারণে কোনো জরিমানাও আরোপ করা হবে না।

এছাড়া কুয়েতে বসবাসরত যেসব ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং যাদের কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা ইতোমধ্যে অতিক্রম করেছে, তাদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে যারা কুয়েতে ফিরতে পারছেন না, তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে। এ ক্ষেত্রে সশরীরে উপস্থিতি বা কোনো ফি প্রদানের প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে উদাহরণ হিসেবে বলা হয়েছে, বেলাল নামের এক প্রবাসী ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশে গিয়েছেন। তার কুয়েতের বাইরে থাকার ছয় মাস ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পূর্ণ হওয়ার কথা। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি ওই তারিখে কুয়েতে ফিরতে না পারলে তার অনুপস্থিতির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ৩০ মে ২০২৬ পর্যন্ত বাড়ানো হবে।

দূতাবাস জানিয়েছে, ছুটির হিসাবের সঙ্গে এই বর্ধিত অনুপস্থিতির মেয়াদের কোনো সম্পর্ক নেই।