শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

14304

international

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ২১:৪৩

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নারীদের জন্য নতুন সহায়তার উদ্যোগ

গৃহ নির্যাতনের শিকার নারীদের দ্রুত সহায়তা নিশ্চিত করবে প্রিজমআনিতা

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ২১:৪৩

ছবি: আহমাদুল কবির।

নারীদের বিভিন্ন পারিবারিক সমস্যায়, বিশেষ করে গৃহ নির্যাতনের শিকারদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে আজ সরকার উইমেনস রেফারেল, ইন্টারভেনশন, সাপোর্ট, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভোকেসি(প্রিজমআনিতা) উদ্যোগ চালু করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেন, প্রিজমআনিতা উদ্যোগের লক্ষ্য হলো নারীদের জন্য সহায়তা সেবা পাওয়ার পথকে আরও দ্রুত, কার্যকর, সমন্বিত এবং ভুক্তভোগীবান্ধব করা। একই সঙ্গে এই উদ্যোগ নারীদের জন্য আরও সমন্বিত ও বিস্তৃত সহায়তা প্রদান করবে।

তিনি জানান, এই উদ্যোগ শুধু নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়ন মন্ত্রণালয় -এর সেবার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সরকারি বিভাগের সহায়তায় এটি পরিচালিত হবে, যাতে নারীদের জন্য সহায়তা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, `মাদানি সরকারের কাঠামোর মধ্যে আমরা নিশ্চিত করব যে প্রিজমআনিতা আলাদা আলাদা খাতে সীমাবদ্ধ হয়ে কাজ করবে না। নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়ন মন্ত্রণালয়-এর সব কর্মসূচি, অনুষ্ঠান ও প্রচেষ্টা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের পূর্ণ সমর্থন পাবে।'

তিনি আরও বলেন, সরকারের প্রধান সচিব সমন্বয় সভাগুলোতে নারীদের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। প্রিজমআনিতা উদ্যোগের আওতায় পরামর্শ সেবা, রেফারেল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কেস সমন্বয় অন্তর্ভুক্ত থাকবে।

১০ মার্চ (মঙ্গলবার) কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার -এ আয়োজিত ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ, শিক্ষা মন্ত্রী ফাদলিনা সিদেক, নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়ন মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি এবং তার সহকারী লিম হুই ইং।

প্রিজমআনিতা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আনোয়ার বলেন, এই উদ্যোগের মাধ্যমে একটি তথ্য প্ল্যাটফর্ম ও সেবা-ম্যাচিং ব্যবস্থা চালু করা হবে। এর ফলে সংকট পরিস্থিতিতে থাকা নারীরা জটিল ক্র্যাটিক প্রক্রিয়া ছাড়াই দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারবেন।

এ উদ্যোগের অ্যাডভোকেসি হাব নারীদের মধ্যে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট টু থাউজ্যান্ড টুয়েন্টি-টু (অ্যাক্ট এইট ফোর জিরো) এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন সম্পর্কে সচেতনতা ও বোঝাপড়া বাড়াতেও কাজ করবে।

প্রধানমন্ত্রী জানান, প্রিজমআনিতা সেবা দেশের সব স্টেট উইমেন ডেভেলপমেন্ট অফিসেস (পি-পি-ডব্লিউ-এন)-এ চালু করা হবে এবং পরামর্শ ও কাউন্সেলিং সেবা অব্যাহত থাকবে।

নারীর ক্ষমতায়ন জোরদার করতে আনোয়ার হাউসওয়াইভস সোশাল সিকিউরিটি স্কিম (লিন্দুং কাশি)-এর মাধ্যমে কর ছাড় সুবিধাও ঘোষণা করেন। এই কর্মসূচি ২০২২ সালে পারকেসো (সোশাল সিকিউরিটি অর্গানাইজেশন)-এর ব্যবস্থাপনায় চালু করা হয়েছিল।

তিনি বলেন, বছরে ১২০ রিঙ্গিত অবদান দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করা যায় এবং এতে বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন, অক্ষম হয়ে পড়লে চিকিৎসা সুবিধা, পুনর্বাসন সহায়তা, অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা।  

এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এমপাওয়ারিং উইমেন, স্ট্রেংদেনিং দ্য নেশন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে, যার মধ্যে পরিবার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশ প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের পথে এগোলেও ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মূল্যবোধ পরিবার ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ করা প্রয়োজন।

আনোয়ার বলেন, আমরা যখন আকাশ ছোঁয়ার চেষ্টা করি, তখনও আমাদের মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর মাটিতে দাঁড়িয়ে থাকা মানে হলো বিশ্বাস, মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা। যা পরিবার প্রতিষ্ঠান থেকেই গড়ে ওঠে।   

অনুষ্ঠানে আনোয়ার কয়েকটি পুরস্কারও প্রদান করেন। উইমেন আইকন অ্যাওয়ার্ডপান দাতুক রুগায়াহ আবদুল মাজিদ, উইমেন-ফ্রেন্ডলি কোম্পানি অ্যাওয়ার্ড পায় টেকনোকম সিস্টেমস প্রাইভেট লিমিটেড (ভেঞ্চার গ্রুপ)।  

উইমেন কমিউনিটি এমপাওয়ারমেন্ট এনজিও অ্যাওয়ার্ড পায় উইমেন অফ উইল, যা গ্রহণ করেন সংগঠনের সভাপতি দাতিন গোহ সুয়েট লান।