শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

14303

surplus

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ২১:৩৬

অন্যান্য

শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ২১:৩৬

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরীর শামীমাবাদ আল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে এলাকার সহস্রাধিক মুসল্লী অংশ নেন।

এছাড়াও মাহফিলে এলাকার মৃত্যুবরণকারী মরহুম ও মরহুমাদের মাগফেরাত কামনায় এবং এলাকাবাসী শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আল জান্নাত জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সেলিম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবী যুবনেতা মারুফ আহমদ, জুবেদ আমিরী, মন্জু মিয়া, করিম আহমদ, রানা আহমদ, শফিকুল ইসলাম, মুসা আহমদ, টিপু আহমেদ ও হিমেল আহমদ প্রমূখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, ‘মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। এই মাসে আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার শপথ নিতে হবে। সমাজের একে অপরের পাশে দাঁড়াতে হবে। রমজান ও ঈদ আনন্দে একে অপরকে শামিল করতে হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এলাকার উন্নতি ও সাফল্যের জন্য সবাইকে বেশী বেশী দোয়া করতে হবে।’