শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

14298

sylhet

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ২০:১৯

সিলেট

তাহিরপুরে মাদক কারবারী গ্রে প্তা র

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ২০:১৯

ছবি: সংগৃহীত

আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও ইয়াবা ট্যাবলেট সহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে জানু মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানু মিয়া উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে। এসময় তার সাথে থাকা আরো তিন সহোদরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কমাল উদ্দিন (২৬) উপজেলার মধুয়াচর গ্রামের নুরু মিয়ার ছেলে শাওন আহমদ (২৫) রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে, বাদশা মিয়া (২৬)।

সোমবার (৯ মার্চ) রাতে  কাউকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে জানু মিয়া ও তার সাথে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে তাহিরপুর থানার এসআই মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকুশ টিম জানু মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি, ১০০ সিসির একটি মাহিনদ্রা মোটর সাইকেল সহ নগদ ৬০০ উদ্ধার করা হয়েছে।     

তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলিয়ে জানু মিয়া সহ তিন সহোদরকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে সোর্পদ করা হয়েছে।

তিনি আরো বলেন-মাদকের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না এ অভিযান অব্যাহত রয়েছে।