https://www.emjanews.com/

14454

sylhet

প্রকাশিত

১৮ মার্চ ২০২৬ ১৪:২৪

সিলেট

ত্রিতরঙ্গের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের বর্ণাঢ্য ঈদ উৎসব

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ১৪:২৪

বন্দরনগরী চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও  আয়োজন করেছে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য  বর্ণাঢ্য ঈদ উৎসব। 

মঙ্গলবার (১৭ মার্চ) ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান মালায় ছিল দেড়শতাধীক সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ পোশাক প্রদান, দুস্থ ও পঙ্গুদের ভ্যান গাড়ি ও রিক্সা প্রদান, দরিদ্র কন্যার বিয়েতে আর্থিক অনুদান এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার সন্ধ্যা। 

ত্রিতরঙ্গের চেয়ারম্যান সাংবাদিক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি ছিলেন ত্রিতরঙ্গের প্রধান পৃষ্ঠপোষক যুগ্ম সচিব ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক কবি আনোয়ার পাশা, একুশে পদক প্রাপ্ত শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আমানুর রহমান খান, লায়ন সুলতানা নুরজাহান রোজী ও রোটারিয়ান আব্দুর রাজ্জাক। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ। উপস্থিত ছিলেন রোটারিয়ান নুরুল আলম কিরণ, অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ চৌধুরী, শিল্পী আব্দুর রহিম, সাইফুদ্দিন মাহমুদ খান, ইকবাল পিন্টু, পাপিয়া আহমেদ, দিদারুল ইসলাম, নাসিমা আক্তার ডেইজী, শিলা চৌধুরী, মনোয়ার হোসেন, সুবর্না রহমান, বাচিক  শিল্পী কঙ্কন দাশ, অরুণ ভদ্র, ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা সহ সভাপতি মো. একরামুল হক ভূঁইয়া, কবি ও অধ্যাপক বিচিত্রা সেন, কাজী আমেনা সুলতানা কবি সারাফ নাওয়ার প্রমুখ।  

নাসরিন ইসলাম ও দিলরুবা খানম উপস্থাপনায় চট্টগ্রামের কবি শিল্পী সাহিত্যিক সাংবাদিক সমাজসেবী ও সংগঠকদের পদচারণায় উৎসব মুখর ছিল ত্রিতরঙ্গের আঙিনা। 
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন  ত্রিতরঙ্গের এই ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজন দেখে আমি মুগ্ধ। এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি।