আমির খসরুর অনুপস্থিতে অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন খন্দকার মুক্তাদির
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ১৩:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি কীভাবে সম্পাদিত হবে- তা নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সংক্রান্ত দায়িত্ব পালন করবেন- তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদের অনুপস্থিতে দায়িত্ব পালন করবেন ২ জন মন্ত্রী। এরমধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুপস্থিতে তার ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
