https://www.emjanews.com/

14455

sylhet

প্রকাশিত

১৮ মার্চ ২০২৬ ১৪:৫৭

আপডেট

১৮ মার্চ ২০২৬ ১৬:১৭

সিলেট

সিলেটে আজ ঝড়-বজ্রপাতের পূর্বাভাস: সর্বোচ্চ বৃষ্টি শ্রীমঙ্গলে

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ১৪:৫৭

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটসহ দেশের আট বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় দেশের ৬১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৮টি এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার, নেত্রকোনায় ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৬ মিলিমিটার ও ময়মনসিংহে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়ে গেছে।