শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14457

sylhet

প্রকাশিত

১৮ মার্চ ২০২৬ ১৬:১৭

আপডেট

১৮ মার্চ ২০২৬ ১৬:৪৬

সিলেট

সিলেটজুড়ে চলছে অভিযান: ২৪ ঘন্টায় আ ট ক ৫২ জন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ১৬:১৭

গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ব্যক্তি ও জুয়াড়িসহ মোট ৫২ জনকে গ্রেফতার করেছে।

আজ বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয় এবং ২৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ১৫ জনকে গ্রেফতার করা হয়।

এসএমপি ডিবির অভিযানে ২ জন জুয়াড়ি আটক করা হয়। মেট্রো অধ্যাদেশ মোতাবেক মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১০ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ ১ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।