শিরোনাম
দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় ২ নারী নি/হ/ত, উদ্ধার অভিযান ব্যাহত সিলেটে মোটরসাইকেলে তেল নিতে নতুন শর্ত, পুলিশের গণবিজ্ঞপ্তি জারি শিক্ষানবিশ ৪ এএসপি চাকরি থেকে অপসারিত নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, দৌলতদিয়ায় বহু প্রাণহা/নির আ/শ/ঙ্কা সিলেটে যে কারনে একদিনে গ্রে/ফ/তা/র হলেন অর্ধশত মানুষ আবার সেই চক্রান্তের কবলে সিলেট, ৯ দিনে ধরা ২৪ জন ঈদের ছুটিতে প্রাণোচ্ছ্বল সিলেটের পর্যটন কেন্দ্রগুলো, উপচে পড়া ভিড় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য সিলেট: সিসিক প্রশাসক হবিগঞ্জে চা বাগানে ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, আ/ট/ক ১

https://www.emjanews.com/

14505

national

প্রকাশিত

২৫ মার্চ ২০২৬ ১৯:৪৯

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, দৌলতদিয়ায় বহু প্রাণহা/নির আ/শ/ঙ্কা

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ১৯:৪৯

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সৌহার্দ পরিবহণের দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মনির হোসেন জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটিতে প্রায় ৫০ থেকে ৫২ জন যাত্রী ছিলেন। ফেরিঘাটে পৌঁছানোর পর ১০-১২ জন যাত্রী নেমে যান। পরে অবশিষ্ট যাত্রীদের নিয়ে বাসটি ঢালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সরাসরি পদ্মা নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ঈদ উদযাপন শেষে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই গোয়ালন্দ ফায়ার সার্ভিস, ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয়রা ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।