শিরোনাম
দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় ২ নারী নি/হ/ত, উদ্ধার অভিযান ব্যাহত সিলেটে মোটরসাইকেলে তেল নিতে নতুন শর্ত, পুলিশের গণবিজ্ঞপ্তি জারি শিক্ষানবিশ ৪ এএসপি চাকরি থেকে অপসারিত নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, দৌলতদিয়ায় বহু প্রাণহা/নির আ/শ/ঙ্কা সিলেটে যে কারনে একদিনে গ্রে/ফ/তা/র হলেন অর্ধশত মানুষ আবার সেই চক্রান্তের কবলে সিলেট, ৯ দিনে ধরা ২৪ জন ঈদের ছুটিতে প্রাণোচ্ছ্বল সিলেটের পর্যটন কেন্দ্রগুলো, উপচে পড়া ভিড় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য সিলেট: সিসিক প্রশাসক হবিগঞ্জে চা বাগানে ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, আ/ট/ক ১

https://www.emjanews.com/

14516

sports

প্রকাশিত

২৫ মার্চ ২০২৬ ২১:৪২

খেলাধুলা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ২১:৪২

ছবি: সংগৃহীত

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে সাবেক ক্রিকেটারদের বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ। আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই।

বিসিবি ইতিমধ্যেই দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে। তবে এবারের আয়োজনে নেই বেশ কয়েকজন হাই-প্রোফাইল সাবেক তারকা। নির্বাচকের দায়িত্ব ও অন্যান্য ব্যস্ততার কারণে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খানদের মতো পরিচিত মুখদের মাঠের লড়াইয়ে দেখা যাবে না।

বিসিবি সবুজ দল:
শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝড়ু।

বিসিবি লাল দল:
জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ।

ম্যাচটি স্বাধীনতা ও দেশের ক্রিকেট ঐতিহ্য উদযাপনের বিশেষ সুযোগ হিসেবে ধরা হচ্ছে, যেখানে সাবেক তারকারা দর্শকদের জন্য মাঠে তাদের দক্ষতা প্রদর্শন করবেন।