শিরোনাম
দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় ২ নারী নি/হ/ত, উদ্ধার অভিযান ব্যাহত সিলেটে মোটরসাইকেলে তেল নিতে নতুন শর্ত, পুলিশের গণবিজ্ঞপ্তি জারি শিক্ষানবিশ ৪ এএসপি চাকরি থেকে অপসারিত নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, দৌলতদিয়ায় বহু প্রাণহা/নির আ/শ/ঙ্কা সিলেটে যে কারনে একদিনে গ্রে/ফ/তা/র হলেন অর্ধশত মানুষ আবার সেই চক্রান্তের কবলে সিলেট, ৯ দিনে ধরা ২৪ জন ঈদের ছুটিতে প্রাণোচ্ছ্বল সিলেটের পর্যটন কেন্দ্রগুলো, উপচে পড়া ভিড় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য সিলেট: সিসিক প্রশাসক হবিগঞ্জে চা বাগানে ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, আ/ট/ক ১

https://www.emjanews.com/

14517

sylhet

প্রকাশিত

২৫ মার্চ ২০২৬ ২১:৪৯

সিলেট

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হলেন সিলেটের এনায়েত করিম

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ২১:৪৯

ছবি: মো. এনায়েত করিম চৌধুরী

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হিসেবে মো. এনায়েত করিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনায়েত করিম চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’র মহাব্যবস্থাপক পদে গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। 

এর আগে এনায়েত করিম যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাস্টমার অপারেশনস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।