শিরোনাম
দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় ২ নারী নি/হ/ত, উদ্ধার অভিযান ব্যাহত সিলেটে মোটরসাইকেলে তেল নিতে নতুন শর্ত, পুলিশের গণবিজ্ঞপ্তি জারি শিক্ষানবিশ ৪ এএসপি চাকরি থেকে অপসারিত নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, দৌলতদিয়ায় বহু প্রাণহা/নির আ/শ/ঙ্কা সিলেটে যে কারনে একদিনে গ্রে/ফ/তা/র হলেন অর্ধশত মানুষ আবার সেই চক্রান্তের কবলে সিলেট, ৯ দিনে ধরা ২৪ জন ঈদের ছুটিতে প্রাণোচ্ছ্বল সিলেটের পর্যটন কেন্দ্রগুলো, উপচে পড়া ভিড় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য সিলেট: সিসিক প্রশাসক হবিগঞ্জে চা বাগানে ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, আ/ট/ক ১

https://www.emjanews.com/

14512

sylhet

প্রকাশিত

২৫ মার্চ ২০২৬ ২০:৫৪

সিলেট

চুরিতে অতিষ্ঠ গ্রামবাসীর হা/ম/লা, সুনামগঞ্জে দুই বাড়িতে ভাঙ/চুর

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ২০:৫৪

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসীর হামলায় দুইটি বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটায় ক্ষুব্ধ ছিলেন গ্রামবাসী। এর আগে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছিল। তবে তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সকালে মোহাম্মদগঞ্জ বাজারে ‘চোর নির্মূল কমিটি’র উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দোলারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাজার কমিটির সভাপতি আলী হোসেন। বৈঠকে আগের রাতে গরু চুরির সময় আটক সাইফুল ইসলাম (২৫) চুরির সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেন।

এরপর উত্তেজিত জনতা দক্ষিণ কুরশি গ্রামের আলী হোসেন ও তারেক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। দুটি ঘর প্রায় সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী তার শিশুসন্তানকে কোলে নিয়ে হামলা বন্ধের অনুরোধ করছেন। তবে উত্তেজিত জনতা তার অনুরোধ উপেক্ষা করে ঘরে ঢিল নিক্ষেপ করে এবং পরে ঘর ভেঙে ফেলে।

স্থানীয়রা জানান, ওই নারী তারেক মিয়ার স্ত্রী। তবে হামলায় তিনি বা তার শিশুসন্তান আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক সাইফুল ইসলামকে হেফাজতে নেয়। এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তিনি আগেই পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন।

জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, চুরির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বাড়িঘরে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং আইনসম্মত নয়।

বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।