শিরোনাম
সিলেটে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পুরুষের ম/র/দে/হ উদ্ধার কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘ/র্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নি/হ/ত ইরানের প্রশংসায় মুখর ট্রাম্প কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছি/ন/তা/ই, আড়াই ঘণ্টা পর পুনরায় গ্রে/প্তা/র পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে! বেসরকারি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব সংসদে আনার ইঙ্গিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালো হরমুজ প্রণালিতে চলাচল করতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ সিলেটে ২ সিন্ডিকেটের আলোচিত ৩ সদস্য পুলিশের জালে

https://www.emjanews.com/

14521

sylhet

প্রকাশিত

২৬ মার্চ ২০২৬ ১২:৪৪

সিলেট

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সং ঘ র্ষে নারীর মৃ/ত্যু: আ/হ/ত ২০

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ১২:৪৪

ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে প্রায় এক ঘণ্টা চলা এই সংঘর্ষে নিহত হয়েছেন একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী আখলিমা বেগম (৪৫)। টর্চলাইটের আলোয় চলা এ হামলায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ২০ জন।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, রাতের ওই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের পুরোনো। এর ধারাবাহিকতায় বুধবার রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সংঘর্ষে আহত অন্তত ২০ জনকে পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।