শিরোনাম
সিলেটে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পুরুষের ম/র/দে/হ উদ্ধার কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘ/র্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নি/হ/ত ইরানের প্রশংসায় মুখর ট্রাম্প কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছি/ন/তা/ই, আড়াই ঘণ্টা পর পুনরায় গ্রে/প্তা/র পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে! বেসরকারি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব সংসদে আনার ইঙ্গিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালো হরমুজ প্রণালিতে চলাচল করতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ সিলেটে ২ সিন্ডিকেটের আলোচিত ৩ সদস্য পুলিশের জালে

https://www.emjanews.com/

14529

sylhet

প্রকাশিত

২৬ মার্চ ২০২৬ ১৯:৩১

সিলেট

দোয়ারাবাজারে স্বাধীনতা দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ১৯:৩১

ছবি: শাহ মাশুক নাইম।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে জেলা ও স্থানীয় প্রশাসনের যৌথ সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলিম উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতার মূল্য অনির্বচনীয় এবং এটি আমাদের জাতির জন্য চিরকাল অমূল্য সম্পদ।’

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুপ রতন সিংহ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় করে রাখতে এবং তাঁদের ত্যাগের মহিমায় নতুন প্রজন্মকে দেশ গড়ায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।