শিরোনাম
সিলেটে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পুরুষের ম/র/দে/হ উদ্ধার কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘ/র্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নি/হ/ত ইরানের প্রশংসায় মুখর ট্রাম্প কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছি/ন/তা/ই, আড়াই ঘণ্টা পর পুনরায় গ্রে/প্তা/র পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে! বেসরকারি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব সংসদে আনার ইঙ্গিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালো হরমুজ প্রণালিতে চলাচল করতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ সিলেটে ২ সিন্ডিকেটের আলোচিত ৩ সদস্য পুলিশের জালে

https://www.emjanews.com/

14535

economics

প্রকাশিত

২৬ মার্চ ২০২৬ ২১:৩০

অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ব বাণিজ্যে ধসের আ/শ/ঙ্কা

ডব্লিউটিও প্রধানের সতর্কবার্তা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ২১:৩০

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এখন বৈশ্বিক অর্থনীতিতে গভীরভাবে পড়তে শুরু করেছে। ইরানকে ঘিরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর সামরিক আগ্রাসনের ফলে শুধু সংশ্লিষ্ট অঞ্চল নয়, বরং বিশ্ব বাণিজ্য ব্যবস্থাই বড় ধরনের সংকটে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়ালা সতর্ক করে বলেছেন, বিশ্ব বাণিজ্য বর্তমানে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যে বিশ্বব্যবস্থা ও বহুপাক্ষিক কাঠামো চিনতাম, তা এখন অপরিবর্তনীয়ভাবে বদলে গেছে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক সংকটের গভীরতা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজার অস্থির হয়ে পড়েছে। তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব হিসেবে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।

সংস্থাটি ২০২৬ সালের জন্য উচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কাও প্রকাশ করেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল, জ্বালানি বাজার এবং বাণিজ্য প্রবাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।