শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14636

tourism

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ১৯:৫২

পর্যটন

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি: পর্যটনমন্ত্রী

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৯:৫২

ছবি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর নাম পরিবর্তন করে আগের ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

অধিবেশনে সরওয়ার জামাল নিজাম প্রশ্ন করেন, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ পুনঃনামকরণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না; থাকলে তার বিস্তারিত কী এবং না থাকলে এর কারণ কী।

জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। সরকার বর্তমানে নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে মনোযোগী রয়েছে।’

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আলোচনা-পর্যালোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।