শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15930

tourism

প্রকাশিত

২৫ মে ২০২৬ ২০:৩৬

পর্যটন

ঘরে বসেই যাচাই করা যাবে অস্ট্রেলিয়ার ভিসা

প্রকাশ: ২৫ মে ২০২৬ ২০:৩৬

ছবি: সংগৃহীত

কোনো এজেন্টের দেওয়া অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি বা ‘ভিসা গ্রান্ট লেটার’ আসল কি না, তা এখন ঘরে বসেই যাচাই করা যাবে। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল অনলাইন পোর্টাল ImmiAccount ব্যবহার করে গ্রাহকেরা নিজেরাই এই তথ্য যাচাই করতে পারবেন।

সোমবার (২৫ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ এক বিশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, কোনো এজেন্ট যদি অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে সেটি আসল কি না তা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’-এ গিয়ে যাচাই করে নিতে হবে।

এই অফিশিয়াল পোর্টালের মাধ্যমে মূলত তিনটি গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত হওয়া যাবে—

আবেদনকারীর নামে কোন ধরনের বা সাবক্লাসের ভিসা ইস্যু হয়েছে
অস্ট্রেলিয়ায় কত দিন অবস্থান করা যাবে
সেখানে কাজ করার আইনি অনুমতি বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না

সাম্প্রতিক সময়ে ভুয়া ভিসা লেটার ও জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে সরাসরি সরকারি পোর্টাল থেকে তথ্য যাচাই করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশন।