শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14719

entertainment

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১৫:১১

বিনোদন

তারেক রহমানের দেখা ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায় কী আছে?

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:১১

বৈজ্ঞানিক কল্পকাহিনি ঘরানার আলোচিত চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। অ্যান্ডি উইয়ার-এর বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা গত ২০ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর নতুন করে আলোচনায় আসে এটি।
অনেক দর্শকের মনে প্রশ্ন- কী আছে এই সিনেমায়?

চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে রাইল্যান্ড গ্রেস নামের এক ব্যক্তিকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। গল্পের শুরুতেই দেখা যায়, দীর্ঘ কোমা থেকে জেগে উঠে তিনি নিজেকে আবিষ্কার করেন একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে। কিন্তু কীভাবে সেখানে এলেন, সে বিষয়ে তার কোনো স্মৃতি নেই।

ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, মহাকাশযানের তিন সদস্যের দলের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি তিনিই। পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে এক অজানা সৌরজগতে আটকে পড়া এই মানুষটির সামনে তখন একটাই লক্ষ্য- মানবজাতিকে রক্ষা করা।

গল্পে বড় মোড় আসে যখন তিনি ‘রকি’ নামের এক ভিনগ্রহি প্রাণীর সঙ্গে পরিচিত হন। ভিন্ন গ্রহের দুই সত্তার এই অপ্রত্যাশিত বন্ধুত্ব সিনেমাটিকে দেয় ভিন্ন মাত্রা।
তাদের যৌথ প্রচেষ্টা, টিকে থাকার লড়াই এবং মহাবিশ্বের রহস্য উন্মোচনের যাত্রাই ছবির মূল আকর্ষণ।

চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। এতে আরো অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জেমস অর্টিজ এবং লায়োনেল বয়েস।

রোমাঞ্চ, বিজ্ঞান ও আবেগের মিশেলে তৈরি ‘প্রজেক্ট হেইল মেরি’ ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।